Views Bangladesh Logo

হ্যাকড ফেসবুক পেজে পোস্ট না করার অনুরোধ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

 VB  Desk

ভিবি ডেস্ক

হ্যাক হওয়া ফেসবুক পেজ থেকে কোনো পোস্ট বা বার্তা সম্পূর্ণরূপে পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিশ্বাস, শেয়ার বা যোগাযোগ না করতে সবাইকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (৪ মে) মন্ত্রণালয় জানিয়েছে, পেজটি এখন রক্ষণাবেক্ষণের অধীন এবং বিষয়টি তদন্ত ও ভবিষ্যতে এই ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধে সুরক্ষা ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

অফিসিয়াল ফেসবুক পেজটি শনিবার (৩ মে) ‘অপ্রত্যাশিতভাবে ক্ষতিগ্রস্ত’ বলে প্রমাণিত হয়েছে বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অনুপযুক্ত বিষয়বস্তু কিছু সময়ের জন্য যথাযথ অনুমোদন ছাড়াই শেয়ার হয়েছিল বলেও লক্ষ্য করা গেছে।

‘এই অপ্রত্যাশিত বাধার প্রতি গুরুত্ব দেয়া হচ্ছে। কারণ এই পেজটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত প্রচারে মন্ত্রণালয়ের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে’- বলেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটসহ অন্য যাচাইকৃত প্ল্যাটফর্মে অফিসিয়াল আপডেট এবং যোগাযোগ অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ