Views Bangladesh Logo

ভারত নিয়ে ফজলুর রহমানের মন্তব্য ব্যক্তিগত, সরকারের নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারত সম্পর্কে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) এএলএম ফজলুর রহমান যেসব মন্তব্য করেছেন, সেসবের সঙ্গে বাংলাদেশের সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (২ মে) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, “উক্ত মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতিকে প্রতিফলিত করে না। তাই সরকার এসব বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করে না বা এতে একমত নয়।”

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ফজলুর রহমান তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে যে মন্তব্য করেছেন, তা একান্তই তার নিজস্ব মতামত। এসব বক্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারকে যেন কেউ সম্পৃক্ত না করে—এমন অনুরোধও জানিয়েছে মন্ত্রণালয়।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “বাংলাদেশ সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, পারস্পরিক সম্মান এবং সব দেশের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাসী।”

তবে ফজলুর রহমান আসলে কী বলেছেন, সেটি মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ