বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাইডেনের সঙ্গে মোদির ফোনালাপ
শেখ হাসিনা সরকারের বিদায়ের পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় দুই নেতা বাংলাদেশে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন।
সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) বাইডেনের সঙ্গে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন মোদি।
এক্সে ভারতের প্রধানমন্ত্রী লিখেন, ‘আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে আমার ফোনালাপ হয়েছে। এ সময় আমরা ইউক্রেন পরিস্থিতিসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিশদভাবে মতবিনিময় করেছি।’
তিনি আরও লেখেন, ‘আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু-বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।’
মতামত দিন