Views Bangladesh Logo

‘বিজয় দিবস’-এ ‘ভারতীয় সৈন্যদের’ শ্রদ্ধা জানালেন মোদি

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের ৫৪ তম বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধে মিত্র বাহিনীর ভারতীয় যোদ্ধা সৈন্যদের শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (১৬ ডিসেম্বর) ওই সৈন্যদের ১৯৭১ সালের ‘ভারত-পাকিস্তান যুদ্ধের যোদ্ধা’ নামে অখ্যায়িত করে মোদি বলেন, ‘সেই সময় ভারতের বিজয়ে অবদান রেখেছিলেন তারা’।

এক্স-এ একটি পোস্টে তিনি লিখেছেন ‘আজ, বিজয় দিবসে আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস এবং আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে’।

‘এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধা। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে’- পোস্টটিতে আরও লেখা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ