Views Bangladesh Logo

হাসিনার অবমাননার পরও ইউনূসের প্রতি মোদির শ্রদ্ধা ছিল: প্রেস সচিব

 VB  Desk

ভিবি ডেস্ক

  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাইল্যান্ডের ব্যাংককে শুক্রবার অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং তার অবদানের প্রশংসা করেন।

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে দেয়া এক পোস্টে জানান, প্রধানমন্ত্রী মোদি বৈঠকে বলেন, ‘আমরা দেখেছি ওনার (শেখ হাসিনার) আপনার প্রতি অসম্মানজনক আচরণ; কিন্তু আমরা সবসময় আপনাকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে গেছি।’

    শফিকুল আলম দাবি করেন, বৈঠকে যখন অধ্যাপক ইউনূস শেখ হাসিনাকে ফিরিয়ে আনার (প্রত্যার্পণ) প্রসঙ্গ তোলেন তখন মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না।

    তিনি লেখেন, ‘আমরা নিশ্চিত, একদিন হাসিনাকে ঢাকায় আনা হবে এবং আমরা শতাব্দীর সবচেয়ে বড় বিচার দেখব।’

    আলম বলেন, ‘বৈঠক থেকে এটা পরিষ্কার হয়েছে যে ভারত বাংলাদেশ নিয়ে তাদের সম্পর্কের ক্ষেত্রে নতুন দিকনির্দেশনা নিতে চায়।’

    প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, ‘বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বারবার বলেছেন, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে—কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির সঙ্গে নয়।’

    প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে অধ্যাপক ইউনূস বারবার বলেছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে ‘সর্বোত্তম সম্পর্ক’ চায়।

    প্রেস সচিব শফিকুল আলম এই প্রসঙ্গে বলেন, ‘তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায়পরায়ণতা, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ