Views Bangladesh Logo

নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন মোদির

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল আসনে বিএনপির বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেয়া এক পোস্টে নরেন্দ্র মোদি সংসদীয় নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানান। তিনি উল্লেখ করেন, এ বিজয় বাংলাদেশের জনগণের তার নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

মোদি আরও বলেন, গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত পাশে থাকবে। পাশাপাশি দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত ২৯৯টি আসনের মধ্যে ২৮৭টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১০টি আসনে জয় পেয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ