Views Bangladesh Logo

‘পেনসিল হিল’ গানের মিউজিক ভিডিওতে মডেল মৌ

 VB  Desk

ভিবি ডেস্ক

নন্দিত মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ‘পেনসিল হিল’ শিরোনামের নতুন একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে হাজির হচ্ছেন। আসিফ আলতাফের কণ্ঠে গাওয়া এবং শোয়েব আহমেদের পরিচালনায় নির্মিত এই গানচিত্রে মৌ তার চিরাচরিত আবেদন ও আকর্ষণীয় উপস্থিতি দিয়ে দর্শকদের মুগ্ধ করবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গানটি গেয়েছেন আসিফ আলতাফ। কথা-সুরও তার। ভিডিওতে মৌয়ের সঙ্গে থাকছেন এ গায়ক।

অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ বলেন, এখন মিউজিক ভিডিওর ধরন পাল্টেছে। প্রচুর মিউজিক ভিডিও হচ্ছে। অনেক প্রস্তাব পাই; কিন্তু করা হয়ে ওঠে না। আসিফ আলতাফ যখন জানালেন “পেনসিল হিল” শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে আমাকেই লাগবে, নাম শুনে বেশ আগ্রহ হলো।

তিনি আরও বলেন, গানটা শুনলাম। খুব ব্যতিক্রমী একটা গান। আধুনিক জীবনের বিষাদ ফুটে উঠেছে গানে। তাই রাজি হয়ে গেলাম।

আগামীকাল গায়ক আসিফ আলতাফের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ‘পেনসিল হিল’ প্রকাশ হবে।

প্রসঙ্গত, ১৯৮৯ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের মাধ্যমে মডেলিংয়ে পা রাখেন মৌ। এখন পর্যন্ত তিনিই বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নারী মডেল। মডেলিংয়ের পাশাপাশি টিভি নাটকে মাঝেমধ্যে তাদের দেখা যায়। গত ঈদে তিনি অভিনয় করেছিলেন ‘কোনো একদিন’ নাটকে। ফারিয়া হোসেনের লেখা নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে মৌয়ের বিপরীতে দেখা গেছে আফজাল হোসেনকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ