Views Bangladesh Logo

পিটুনিতে শিক্ষক নিহতের ঘটনায় খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

খাগড়াছড়িতে পিটুনিতে কারিগরি স্কুল ও কলেজের শিক্ষক নিহতের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বিবেচনায় জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সোহেল রানা খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর। এর আগে সকালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে ওই শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার পর বিষয়টি পাহাড়ি-বাঙালি সংঘর্ষে রূপ নেয়।

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা বলেন, হাসপাতালে আনার আগে ওই ব্যক্তি মারা গেছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, ঘটনায় যারাই জড়িত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ