যশোরে মসজিদের মাইকে গুজব ছড়িয়ে পুলিশকে মারধর, আসামি ছিনতাই
যশোরের কেশবপুর উপজেলায় গ্রেপ্তার অভিযান চালানোর সময় স্থানীয়রা পুলিশকে মারধর করে এক সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিয়েছেন।
কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, হিজলডাঙ্গা গ্রামে রাত দেড়টার দিকে পুলিশ আসামি জাহাঙ্গীর আলমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করলে মসজিদের মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে লোক জড়ো করা হয় যে পুলিশ তাকে হত্যা করেছে। এতে ৫০-৬০ জন লোক হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়।
এই ঘটনায় তিনজন পুলিশ আহত হন। আহতরা হলেন-
কনস্টেবল শহিদুল ইসলাম (চিকিৎসাধীন), এসআই আসমত আলী (৫৪) ও কনস্টেবল হাবিবুল্লাহ (৩০)।
পরিদর্শক শহিদুল ইসলাম জানিয়েছেন, পরবর্তীতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ধানক্ষেত থেকে আসামি জাহাঙ্গীর আলমকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে