Views Bangladesh Logo

মিষ্টির পদত্যাগে সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে জাতীয় সংসদের ২৩ নম্বর নারী আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর ২০২৬ তারিখে পদত্যাগ করায় সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদের ৩২৩ নম্বর (মহিলা আসন-২৩) আসনটি ওই তারিখে শূন্য হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির নাম সামনে আসে।

এ ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও ওঠে। এর পরিপ্রেক্ষিতে মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন সরকারপ্রধান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ