Views Bangladesh Logo

শেরপুরে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

শেরপুরে অপহরণের ৭ দিন পর মাটিচাপা দেয়া অবস্থায় কলেজছাত্র সুমন মিয়ার (১৭)  মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে শেরপুর জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত দুইটার দিকে শহরের সজবরখিলা এলাকার একটি বাড়ির উঠান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সুমন শেরপুর পৌরসভার কসবা বারাকপাড়া (নিমতলা) এলাকার রাজমিস্ত্রি মো. নজরুল ইসলামের ছেলে। সে শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। ৪ নভেম্বর থেকে সে নিখোঁজ ছিল।

এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা হলেন নাজমুল ইসলাম, তার মেয়ে অন্নি আক্তার (১৯) এবং শহরের সজবরখিলা এলাকার ফোরকান আলীর ছেলে মো. রবিন মিয়া (১৯)।

মামলার বিবরণ অনুযায়ী, অন্নি আক্তার সুমনের সহপাঠী ছিলেন এবং সুমনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে চাইলে সুমন তা প্রত্যাখ্যান করেন। এরপর ৪ নভেম্বর কলেজ থেকে বাড়ি ফেরার পথে অন্নি ও তার সহযোগীরা সুমনকে অপহরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পুলিশ প্রযুক্তি ও গোয়েন্দা সহায়তার মাধ্যমে অভিযুক্তদের সন্ধান পায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের কথা স্বীকার করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ