হলে ফিরলেন নিখোঁজ বৈষম্যবিরোধী আন্দোলনের সহ-সমন্বয়ক খালিদ
চারদিন ধরে নিখোঁজ থাকার পর হলে ফিরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ- সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খালেদ হাসান।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রবেশ করেন। পরে হলের শিক্ষার্থীরা তাকে তার কক্ষে নিয়ে আসেন। তবে গত ৪ দিন তিনি কোথায় বা কার সাথে ছিলেন তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী নো. আহসান হাবীব ইমরোজ বলেন, খালেদ মাত্রই হলে ফিরেছে। আমি তার রুমেই আছি। সে আপাতত চুপচাপ রয়েছে, কোনও কথা বলছে না। আপাতত ফ্রেশ হয়ে নিক, তারপর আমরা আস্তেধীরে জানতে পারব সবকিছু।
এ ব্যাপারে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর বলেন, চারদিন ধরে নিখোঁজের পর ঢাবির সার্জেন্ট জহুরুল হক হলে ফিরেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সহ-সমন্বয়ক খালিদ হাসান। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে