ঢাকায় নিখোঁজ হওয়া কিশোরী নওগাঁ থেকে উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিখোঁজ হওয়া ১১ বছর বয়সী এক কিশোরীকে নওগাঁয় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদরর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম।
ওসি নুরে আলম বলেন, ‘ওই কিশোরী ও তরুণকে উদ্ধারে সকাল থেকে র্যাব ও পুলিশ কাজ করছিল। কিশোরীর সন্ধান পেয়ে র্যাব তাকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। তবে তরুণের খোঁজ পাওয়া যায়নি।’
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান জানিয়েছেন, ‘কিশোরী বর্তমানে এক বন্ধুর বাড়িতে রয়েছে।’
আদাবর থানার ওসি এসএম জাকারিয়া বলেন, ‘তার পরিবার নওগাঁ গিয়ে তাকে ফিরিয়ে আনবে।’
কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, সে বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার মা ফুসফুস ক্যানসারে আক্রান্ত হওয়ায় চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে ঢাকায় আসে। প্রথমে তারা মহাখালীর একটি বাসায় বসবাস শুরু করে। ওই সময় তার মায়ের চিকিৎসা গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চলছিল। সম্প্রতি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে তার কেমোথেরাপি শুরু হয়। চার দিন আগে মা-মেয়ে মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকার শ্বশুরবাড়িতে চলে যান। রোববার সন্ধ্যা ৬টার দিকে সে এক ছোট ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয়। কৃষি মার্কেটের কাছে প্রিন্স বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় ওই ছোট ভাই বাসায় ফিরে গেলেও, সে আর ফেরেনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে