Views Bangladesh Logo

রাজশাহীতে যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজশাহী নগরীতে যুবলীগ কর্মী মিমকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত মিম নগরীর রামচন্দ্রপুর এলাকার আব্দুল মোমেনের ছেলে। তিনি ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর দুহাতে গুলি চালানো গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা রুবেলের নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে দুর্বৃত্তরা মিমকে ফেলে রেখে যায়। হাসপাতালের ট্রলিকর্মীরা তাকে জরুরি বিভাগে নিয়ে পরে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মিমের মৃত্যু হয়।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমুল ইসলাম জানান, হত্যা ঘটনার তদন্ত চলছে। করেছে ভিকটিম যুবলীগের রাজনীতিতে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ