Views Bangladesh Logo

পাবনায় ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা

 VB  Desk

ভিবি ডেস্ক

পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে দাঁড়িয়ে থাকা মৈত্রী ট্রেন ভাঙচুর ও একটি মেইল ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের একটি বগির পাঁচটি সিট (আসন) পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। সোমবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

রেলওয়ে নিরাপত্তা কর্মী ও স্টেশন কর্তৃপক্ষ জানায়, কয়েকজন দুর্বৃত্ত মুখে কাপড় বেঁধে ট্রেনে পেট্রল ঢেলে আগুন দেয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানান, ঘটনাটি এত দ্রুত ঘটেছে যে তারা বুঝে ওঠার আগেই ট্রেনের সিটে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের স্টেশন সুপার (এসএস) মহিবুল ইসলাম বলেন, দাঁড়িয়ে থাকা সিক্স ডাউন মেইল ট্রেনের পাঁচটি সিট পুড়ে গেছে।

ঈশ্বরদী স্টেশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি ও মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ