বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় মির্জাপুর থানার এএসআই বরখাস্ত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিকুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রয়ারি) বিকেলে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার দিন এএসআই আতিকুজ্জামান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি ভোরে ভুক্তভোগী বাসযাত্রীদের কয়েকজন মির্জাপুর থানায় গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ডাকাতির ঘটনা জানান। কিন্তু কয়েক মিনিট পরই তিনি চলে যান এবং ভুক্তভোগীদের নাম, ঠিকানা বা মোবাইল নম্বর নথিভুক্ত করেননি। এতে করে ঘটনার তিন দিন পর মামলাটি নথিভুক্ত করা হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এএসআই আতিকুজ্জামানকে বরখাস্ত করেন। ওই রাতেই তাকে মির্জাপুর থানা থেকে প্রত্যাহার করা হয় বলে জানা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে