স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি।
আজ জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও দলের অন্যান্য এমপিরা শপথ নেন। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সদস্য ও স্বতন্ত্র প্রার্থীদের শপথ পড়ানো হয়।
এর আগে অষ্টম জাতীয় সংসদে কৃষি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে