স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি শপথ গ্রহণ করেন। তাকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ বাক্য পড়ান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ থেকে দুই লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল।
বর্তমানে তিনি ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়’এর দায়িত্বে । ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি সরকারের সময় তিনি কৃষি মন্ত্রণালয় এবং পরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।
ছাত্রজীবনে তিনি বামপন্থী ছাত্র রাজনীতি (ছাত্র ইউনিয়ন) দিয়ে শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি ভাসানী ন্যাপের সাথে যুক্ত হন। আশির দশকে তিনি বিএনপিতে যোগ দেন। তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকার পর ২০১১ সাল থেকে ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সাল থেকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে