Views Bangladesh Logo

রথযাত্রার অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

রাজধানীর স্বামীবাগে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শারীরিক অসুস্থতার কারণে বক্তব্য শেষ না করেই তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, বক্তব্যের শেষ দিকে মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত বাসায় নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন।

তিনি আরও জানান, শারীরিক অসুস্থতা সত্ত্বেও বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে মির্জা ফখরুলের অংশ নেওয়ার কথা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ