Views Bangladesh Logo

ওয়াসার পানির মান নিয়ে অসন্তোষ মির্জা ফখরুলের

রাজধানীতে ওয়াসার পানির মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে নিরাপদ পানির সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, আমার খুব কষ্ট হয় যখন শুনি ওয়াসার পানি খারাপ।

মির্জা ফখরুল বলেন, রাজধানীতে নিরাপদ পানির সংকট এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমনকি সংসদ ভবনের পানির মান নিয়েও প্রশ্ন উঠেছে।

তিনি বলেন, দেশের মানুষকে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে হলে নতুনভাবে পরিকল্পনা গ্রহণ জরুরি। একই সঙ্গে নদী দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, আমরা যে বড় বড় গাড়িতে চলি, তা জনগণের টাকায়। তাই জনগণের মৌলিক সমস্যার সমাধানকে অগ্রাধিকার দিতে হবে।

পানির বিকল্প উৎস ব্যবহারের ওপর জোর দিয়ে তিনি বলেন, ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে ভূপৃষ্ঠের পানি ব্যবহারে অভ্যস্ত হতে হবে। এ ক্ষেত্রে বৃষ্টির পানি সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে।

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে নিরাপদ পানির সংকট বাড়ছে এবং ভবিষ্যতে পানি নিয়েই বড় ধরনের বৈশ্বিক সংঘাতের আশঙ্কা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ