Views Bangladesh Logo

ফেব্রুয়ারিতেই নির্বাচন চান মির্জা ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্বর্তী সরকার প্রতিশ্রুত আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সেই নির্বাচনে আমরা জনগণের সরকার নির্বাচিত করতে পারবো’।

আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘নির্বাচিত সেই সরকার জুলাই-আগস্টের নিহতদের করবে, তাদের মর্যাদা দেবে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠারও সব ধরনের ব্যবস্থা করবে’।

গণআন্দোলনে নিহতদের পরিবারকে সহায়তায় দলের ফান্ড গঠনের কথাও জানান মির্জা ফখরুল।

রোববার (২০ জুলাই) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মির্জা ফখরুল। উদ্যানটিতে যৌথভাবে বৃক্ষরোপণ করছে জাতীয়তাবাদী কৃষক দল ও ‘আমরা বিএনপি পরিবার’।

স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ঘোষণা দিয়েই জীবন উৎসর্গ করেছিলেন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘সেজন্য বিএনপির লক্ষ্য হচ্ছে, সত্যিকার অর্থে উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ। আমরা নতুন বাংলাদেশ চাই। আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, হত্যা ও নির্যাতন চাই না’।

গণতন্ত্রে ভিন্নমত থাকলেও সবাইকে নিয়েই বিএনপি ‘রেইনবো নেশন’ গঠন করতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘শুধু জুলাই গণআন্দোলনই নয়, দেড় যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোয় শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ