নিজ এলাকায় ভোট দিয়েছেন মির্জা ফখরুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজ নির্বাচনী এলাকায় ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় তিনি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।
ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘দীর্ঘ আন্দোলন, আত্মত্যাগের পর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তা সকলের অংশগ্রহণে সুষ্ঠু অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। এ নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় তৈরি করবে।’
জানা গেছে, ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া, ফকিরপাড়া এবং কালীবাড়ি বাজার ও মন্দিরসংলগ্ন এলাকা নিয়ে গঠিত এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৬৮ জন। এর মধ্যে ফকিরপাড়ায় ১ হাজার ৬৮২ জন, কালীবাড়ি বাজার ও মন্দিরসংলগ্ন এলাকায় ১ হাজার ৫১২ জন এবং তাঁতিপাড়ায় ১৭৪ জন ভোটার রয়েছেন।
পুরুষ ও নারী ভোটারদের জন্য এ কেন্দ্রে মোট ১০টি বুথের ব্যবস্থা রাখা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে