Views Bangladesh Logo

আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে দেশের বাইরে নেওয়ার উপযুক্ত নয় বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, আপাতত মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। তার পরিবার দেশের চিকিৎসার প্রতি আস্থাশীল। তবে ভবিষ্যতে মেডিকেল বোর্ড চাইলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

ডা. রফিকুল ইসলাম আরও জানান, শুক্রবার মির্জা আব্বাসের চিকিৎসায় একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে সব তথ্য পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে। ওই অনুযায়ী তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা তার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

ডা. রফিকুল ইসলাম জানান, মির্জা আব্বাসের দ্রুত আরোগ্যের জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারানোর পর মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ