Views Bangladesh Logo

শারীরিক অবস্থার উন্নতি, জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সাংসদ মির্জা আব্বাস দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পরিচর্যার পর শারীরিকভাবে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

শনিবার (১৬ মে) মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আফরোজা আব্বাস বলেন, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল রয়েছে। তবে এখনো তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি জানান, চিকিৎসকেরা তাকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসনমূলক চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। চিকিৎসার প্রতিটি ধাপ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তার শারীরিক উন্নতিতে মেডিকেল টিম সন্তোষ প্রকাশ করেছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রতিদিন কিছু সময়ের জন্য হুইলচেয়ারে করে হাসপাতালের বাইরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে।

এদিকে মালয়েশিয়াপ্রবাসী বিএনপি নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিচ্ছেন। তাদের সঙ্গে কথা বলছেন এবং কুশল বিনিময় করছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ