Views Bangladesh Logo

চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং চিকিৎসা অব্যাহত রাখতে তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে। তিনি দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এর আগে ১৩ মার্চ তাকে চিকিৎসার জন্য মালয়েশিয়া নেওয়া হয়েছিল বলে জানা যায়। পরে ১৫ মার্চ তিনি এভারকেয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তরিত হন।

গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।

উল্লেখ্য, মির্জা আব্বাস ঢাকা-৮ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ