Views Bangladesh Logo

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে

চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে হচ্ছে। শুক্রবার (১৩ মার্চ) তাকে এয়ার অ্যাম্বুলেন্সেসিঙ্গাপুর নেওয়া হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

মির্জা আব্বাস বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারান। অবস্থার দ্রুত উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা সকলেই তার শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি খোঁজেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ