Views Bangladesh Logo

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে সিঙ্গাপুর নেওয়া হয়। এদিন সকাল সাড়ে ১১টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসায়েন্সেস বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম জানান, সাড়ে তিন ঘণ্টার ফ্লাইট শেষে স্থানীয় সময় বিকালে মির্জা আব্বাস সিঙ্গাপুর পৌঁছান। বিমানবন্দর থেকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালের নিউরো আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে নিউরো ডিপার্টমেন্টের চিকিৎসকরা তাকে দেখেছেন। রফিকুল ইসলাম আরও জানান, দীর্ঘ ভ্রমণ পথে মির্জা আব্বাসের শারীরিক কোনো সমস্যা হয়নি এবং তিনি বর্তমানে স্থিতিশীল আছেন।

এর আগে, গত শুক্রবার মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় সাড়ে চার ঘণ্টার এই অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এবং আরও উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করে তাকে সিঙ্গাপুরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ