Views Bangladesh Logo

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্ট মিরপুর ও সিলেটে

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৩ মে ঢাকায় আসবে পাকিস্তান ক্রিকেট দল । ২ মে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করবে বাংলাদেশ। 

পূর্বের ঘোষনা অনুযায়ী ৪ মে বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তান দলের।  গতরাতে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, ৩ মে ঢাকায় আসবে পাকিস্তান। 

পূর্বঘোষিত সূচি অনুযায়ী, দুই টেস্টের তারিখে কোন পরিবর্তন হয়নি। দুই টেস্টে ভেন্যু হিসেবে মিরপুর ও সিলেটকে বেছে নেওয়া হয়েছে। 

৮ মে থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করবে পাকিস্তান ও বাংলাদেশ। সিরিজের দু’টি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

গেল মাসেই বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে গেছে পাকিস্তান। আসন্ন সফরে টেস্টের সাথে টি-টোয়েন্টিও ছিল| তবে টি-টোয়েন্টি সিরিজ বাদ পড়েছে। 

২০২১ সালে সর্বশেষ বাংলাদেশের মাটিতে টেস্ট খেলেছিল পাকিস্তান। দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল তারা।

২০২৪ সালে সর্বশেষ টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। টেস্ট দু’টি যথাক্রমে- ১০ উইকেটে এবং ৬ উইকেটে জিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ