Views Bangladesh Logo

ওয়ানডে দলের নতুন অধিনায়ক মিরাজ

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মনোনীত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। সামনে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে তার এই নতুন পথচলা শুরু হবে।

বৃহস্পতিবারের (১২) ভার্চ্যুয়াল সভায় মিরাজকে অধিনায়ক করতে একমত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। এর আগে ওয়ানডে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে মিরাজের।

এর মধ্য দিয়ে ফের তিন অধিনায়কের যুগে ফিরে গেল বাংলাদেশ ক্রিকেট। টেস্ট দলের অধিনায়ক হিসেবে বহাল আছেন নাজমুল হোসেন শান্ত। টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছেন লিটন কুমার দাস। এরপর দেখার বিষয় ছিল যে, ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে শান্তর প্রতিই আস্থা রাখা হয় নাকি নতুন কাউকে খুঁজে নেয় বিসিবি। অবশেষে ওয়ানডে দলের জন্য নতুন অধিনায়কই বেছে নিলো ক্রিকেট বোর্ড।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ