Views Bangladesh Logo

দলকে জিতিয়ে হাসপাতালে মিরাজ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

এক ম্যাচ হাতে রেখেই মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডে সংস্করণে অজিদের বিপক্ষে এটিই লাল-সবুজ প্রতিনিধিদের প্রথম সিরিজ জয়ের ঐতিহাসিক রেকর্ড। তবে মহাকাব্যিক এই ইতিহাস গড়ার দিনে বাংলাদেশ শিবিরের জন্য রয়েছে বড় এক দুঃসংবাদ। ম্যাচ শেষ হওয়ার পরপরই ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়।

ইনিংসের মাঝামাঝি সময়ে ব্যাটিং করার সময় অজি পেসারের একটি বাউন্সার সরাসরি আঘাত হানে মিরাজের হেলমেটে। মাঠে প্রাথমিক চিকিৎসার পর সাময়িক অস্বস্তি নিয়েই খেলা চালিয়ে যান তিনি; এমনকি শেষ মুহূর্তে দুর্দান্ত এক ছক্কা হাঁকিয়ে দলের ঐতিহাসিক জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। তবে ড্রেসিংরুমে ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে আর কোনো ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘আজকের ম্যাচে মিরাজের একটা কনকাশনের মতো হয়েছিল। আমরা সেখানে অ্যাসেস করার পর সে খেলা চালিয়ে যায়। ম্যাচের পর আমরা ওকে এভারকেয়ার হাসপাতালে পাঠিয়েছি পর্যবেক্ষণ ও স্ক্যানগুলো করার জন্য। ও এখন ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ