Views Bangladesh Logo

বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজকে সরিয়ে দিল সরকার, নতুন সচিব মিরানা মাহরুখ

বিদ্যুৎ বিভাগের সচিব পদে রদবদল এনেছে সরকার। বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজকে বদলি করে নিয়োগ দেওয়া হয়েছে মিরানা মাহরুখকে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে মঙ্গলবার এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মিরানা মাহরুখকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

দুটি প্রজ্ঞাপনেই বলা হয়েছে, এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

ফারজানা মমতাজ বিসিএস ১৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০২৪ সালের ৬ অক্টোবর কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব নেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ