Views Bangladesh Logo

মুম্বাই-নিউইয়র্ক ফ্লাইটে বোমা হামলার হুমকির অভিযোগে কিশোর আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

মুম্বাই-নিউইয়র্ক এয়ার ইন্ডিয়া ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়ার অভিযোগে এক কিশোরকে আটক করেছে ভারতীয় পুলিশ।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ভারতীয় বিমান সংস্থাগুলোর উদ্দেশে বোমা হামলার হুমকি দেয়ার ফলে ফ্লাইটগুলোতে শিডিউল বিপর্যয়সহ নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ জানিয়েছে- ওই কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তদন্তের খাতিরে মুম্বাইতে নিয়ে আসা হয়। তাকে ২৪ অক্টোবর পর্যন্ত আটক রাখার কথা জানানো হয়েছে। অভিযুক্ত ওই কিশোর চত্তিশগড় রাজ্যের বাসিন্দা।

হুমকির পেছনে যে কারণগুলো দেখা গেছে, তা ‘অর্থনৈতিক বিরোধ’ থেকে হতে পারে বলে জানিয়েছেন ভারতের জোন ৮-এর উপ কমিশনার মণীশ কালওয়ানিয়া।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ