‘শরীফার গল্প’ পর্যালোচনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্য বইয়ে ‘শরীফার গল্প’ শিরোনামে গল্প নিয়ে এই মুহূর্তে দেশজুড়ে চলছে আলোচনা। এজন্য গল্পটি গভীরভাবে পর্যালোচনার জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুর রশীদকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
কমিটির অন্য সদস্যরা হলেন-ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মুফতি মাওলানা কফিল উদ্দীন সরকার, এনসিটিবির সদস্য মশিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের পরিচালক এবং ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ।
এ ব্যাপারে বুধবার (২৪ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন কারিকুলামে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ের শরীফা শিরোনামের গল্প নিয়ে উদ্ভূত আলোচনার সৃষ্টি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বিষয়টি আরো গভীরভাবে পর্যালোচনা করে এনিসিটিবিকে সহায়তা করার জন্য পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে