Views Bangladesh Logo

১৩ সেপ্টেম্বর চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সরকারি কাজ ও চিকিৎসার জন্য আগামী ১৩ সেপ্টেম্বর থাইল্যান্ড যাচ্ছেন। সেখানে চিকিৎসা ও সরকারি কাজ শেষে ২০ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েসও জানিয়েছেন, ১৩ সেপ্টেম্বর থাইল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে মন্ত্রীর। চিকিৎসার পাশাপাশি তিনি সেখানে সরকারি কাজও সম্পন্ন করবেন।

জানা গেছে, মন্ত্রী টুকু ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। গত ১ সেপ্টেম্বর জ্বর, শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যায় তাকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।

এর আগে ব্যাংককে তার একটি রক্তনালিতে স্টেন্ট বসানো হয়েছিল। এবার চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়ে তিনি চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা নেবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ