Views Bangladesh Logo

নিরাপদ খাদ্য গ্রহণে সচেতন হওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

 VB  Desk

ভিবি ডেস্ক

বড় উৎপাদকদের নিরাপদ খাদ্যের ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে সেফ ফুড কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, “আমাদের কৃষিবিদদের দায়িত্ব-কর্তব্য, কী পরিমাণ সার দিলে দূষণ হবে না ও আমি ফলনটা ভালো পাব—১৭ কোটি মানুষের জন্য তো আমাকে উৎপাদন করতে হবে। কী ধরনের পেস্টিসাইড দিলে কীট মারা যাবে কিন্তু মানুষের ক্ষতি হবে না, এটার জের কত দিন থাকবে, কত দিন পরে বাজারজাত করা যাবে, এটাও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব।”

তিনি প্রশ্ন রাখেন, “যারা বড় বড় উৎপাদক, উৎপাদন করেন, যারা প্যাকেটজাত করেন; প্রাণ, এসিআই আরও বিভিন্ন যারা আছে, তাদেরও চিন্তা করতে হবে যে, তারা উৎপাদন করে, প্যাকেটজাত করে, বাজারে ছাড়েন সেটা কতখানি নিরাপদ?”

খাদ্যমন্ত্রী আরও বলেন, “আমাদেরও দোষ আছে। আমরা আবার সস্তা খুঁজতে যাই। একটু সস্তা পেলে বেশি খাই। চিন্তা করতে হবে, মানসম্মত উৎপাদন করতে গেলে খরচ সেটা দিয়ে আমরা অল্প খাব কিন্তু ভালো জিনিস খাব।”

অন্যদিকে, প্রাথমিক শিক্ষা পর্যায়ে পাঠ্যবইয়ে নিরাপদ খাদ্য সম্পর্কিত পাঠ অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ