Views Bangladesh Logo

হাসপাতালে অনেকটা সুস্থ ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: একান্ত সচিব

রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বর্তমানে অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব সেলিম আহমদ।

শনিবার রাতে তিনি জানান, মন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি সুস্থতার দিকে এগোচ্ছেন।

সেলিম আহমদ বলেন, মন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেনসহ অনেকে খোঁজখবর নিয়েছেন। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে কাউকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।

মন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। একান্ত সচিব জানান, গত কয়েকদিন ধরে টানা কাজের চাপ ও পর্যাপ্ত বিশ্রামের অভাবেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

এর আগে, দুই দিনের সফরে লালমনিরহাট যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ