Views Bangladesh Logo

মাইলস্টোন দুর্ঘটনা: ঢাকায় সিঙ্গাপুরের আরও ৩ চিকিৎসক

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্তরার মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা সহায়তায় সিঙ্গাপুর থেকে আরও তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক বুধবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন।

সিঙ্গাপুরের 'সিংহেলথ' প্রতিষ্ঠানের মেডিকেল টিমে রয়েছেন সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, মিসেস পুন লাই কুয়ান এবং এম. লিম ইউ হান জোভান। তারা রাত ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

এই চিকিৎসকরা এখন থেকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে কাজ করবেন। তারা দগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসা পর্যবেক্ষণ, বিশেষজ্ঞ মতামত এবং পরিকল্পনা প্রণয়নে সরাসরি যুক্ত থাকবেন।

এর আগে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. চোং সি জ্যাক মঙ্গলবার রাতে ঢাকায় এসে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন জানান, সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসক দল আগামী কয়েকদিন রোগীদের পর্যবেক্ষণ করবেন এবং প্রতিটি রোগীর জন্য আলাদা করে চিকিৎসা পরিকল্পনা হালনাগাদ করা হবে। তিনি আরও বলেন, রোগীদের শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে প্রতি ১২ ঘণ্টা পরপর চিকিৎসা পরিকল্পনায় পরিবর্তন আনা হবে।

উল্লেখ্য, মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসা নিয়ে দেশজুড়ে উদ্বেগ বিরাজ করছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের এই অংশগ্রহণে চিকিৎসা ব্যবস্থায় নতুন গতির আশা করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ