রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার দুপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) উৎপত্তিস্থলে এর মাত্রা ৫ দশমিক ৩ বলে উল্লেখ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ূন আখতার জানান, পরপর দুই দফায় কম্পন অনুভূত হয় এবং উৎপত্তিস্থল সাতক্ষীরাই ছিল।
বেলা ১টা ৫২ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মানুষ এ কম্পন টের পান।
ভারতের আনন্দবাজার অনলাইন জানিয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও কম্পন অনুভূত হয়েছে, যেখানে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে