Views Bangladesh Logo

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪.১ মাত্রার ভূমিকম্প

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এই ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটিকে ‘হালকা’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়। এর উৎপত্তিস্থল ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)–এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি মাটির প্রায় ১৫০ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থলটি সাতক্ষীরা শহর থেকে আনুমানিক ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ