মৃদু ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১২টা ৪৩ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১।
ভলকানো ডিসকভারি জানিয়েছে, রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও বরিশাল বিভাগে এ কম্পন অনুভূত হয়েছে। এ অঞ্চলগুলোতেও ভূকম্পনের মাত্রা ছিল ৪.১।
ওয়েবসাইটটি আরও জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪১ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এর আগে সর্বশেষ গত ৬ সেপ্টেম্বর রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এই ভূমিকম্পটি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে