রংপুর বিভাগে অব্যাহত থাকতে পারে শৈত্যপ্রবাহ
রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, সেটা অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন বার্তা দেওয়া হয়।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুণ্ডে রেকর্ড করা হয়। ছিল ২৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ ছাড়াও সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে