Views Bangladesh Logo

বগুড়ায় মাইক্রোবাস বিস্ফোরণে নিহত ৩

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী মাইক্রোবাসটি ঈদের ছুটিতে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাচ্ছিল। ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিকট শব্দের সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে যাত্রীদের নিরাপদে বের হওয়ার সুযোগ ছিল না। ঘটনাস্থলেই চালক রিন্টু (৪৭) নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর আরও দুজন—শিউলী বেগম (৪৮) ও তায়েবা খাতুন (৩৫) মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ