Views Bangladesh Logo

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মাইকেল চাকমার অভিযোগ

 VB  Desk

ভিবি ডেস্ক

উনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন।  বুধবার (১৮ ডিসেম্বর) তিনি এ অভিযোগ দায়ের করেন।

২০১৯ সালের এপ্রিলে মাইকেল চাকমা নিখোঁজ হন এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের দুদিন পর, ৫ আগস্ট তিনি আয়নাঘর থেকে বাড়ি ফেরেন।

অভিযোগে তিনি আয়নাঘরে পাঁচ বছর বন্দি অবস্থায় থাকার অভিজ্ঞতা তুলে ধরেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মো. তাজুল ইসলামের কাছে মাইকেল তার বক্তব্য তুলে ধরেন।

প্রসিকিউটর সাংবাদিকদের জানান, মাইকেলের অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে দ্রুত তদন্ত শুরু হবে।

প্রধান প্রসিকিউটরের সঙ্গে আলোচনা শেষে মাইকেল চাকমা সাংবাদিকদের সামনে বক্তব্য দেন। এ সময় বিশিষ্ট আলোকচিত্রী, মানবাধিকার কর্মী এবং সাংবাদিক শহিদুল আলম ও অধ্যাপক রেহনুমা আহমেদ তার সঙ্গে ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ