Views Bangladesh Logo

সব রেকর্ড ভেঙে দিচ্ছে ‘মাইকেল’

অতীতের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল কিংবদন্তি পপ-সম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক। ‘মাইকেল’ নামের এই বায়োপিকটি ইতিমধ্যে হাঙ্গার গেমস ও টোয়াইলাইটের মতো ব্লকবাস্টারগুলোকে পেছনে ফেলে ৯০০ মিলিয়ন ডলারের দোরগোড়ায় পৌঁছে গেছে।

অ্যান্টোইন ফুকুয়া পরিচালিত এই সিনেমা গত সপ্তাহান্তে আরও ২৩.১ মিলিয়ন ডলার আয় করে বিশ্বব্যাপী মোট আয় দাঁড় করিয়েছে ৮৯৭.৯ মিলিয়ন ডলারে। সর্বকালের সেরা মিউজিক বায়োপিক ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’র রেকর্ড (৯১০.৮ মিলিয়ন ডলার) ভাঙতে আর মাত্র ১৩ মিলিয়ন ডলার বাকি। মুভি বিশেষজ্ঞদের ধারণা, চলতি সপ্তাহেই সেই রেকর্ডও ভেঙে ফেলবে ছবিটি।

এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ হলো মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তারই ভাতিজা জাফর জ্যাকসন — জার্মেইন জ্যাকসনের ছেলে। পর্দায় জাফরের হাঁটাচলা, বাচনভঙ্গি এবং বিখ্যাত 'মুনওয়াক' নাচ দেখে থিয়েটারে দর্শকরা অবাক হয়ে গেছেন। আন্তর্জাতিক বাজারে ছবিটির ক্রেজ এতটাই যে আমেরিকার বাইরে থেকেই আয় এসেছে ৫৪৩ মিলিয়ন ডলারের বেশি।

নির্মাতাদের মূল লক্ষ্য এখন ‘১ বিলিয়ন ডলার’ ক্লাবে প্রবেশ করা। আগামী সপ্তাহে জাপানের থিয়েটারগুলোয় ছবিটির প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। সেখান থেকে প্রত্যাশিত কালেকশন ছবিটিকে সহজেই ১ বিলিয়নের মাইলফলক পার করিয়ে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ