ইজতেমা এবং বই মেলার সময় ধরে চলবে মেট্রো
বিশ্ব ইজতেমা এবং বই মেলার সময়ের সঙ্গে সমন্বয় করে মেট্রোরেল চালানো হবে। উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রারেল সম্প্রসারণের জন্য সমীক্ষা চলছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডডের (ডিএমটিসিএল) দিয়াবাড়ির ডিপোতে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন অনুষ্ঠানের পর সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।
আজ শনিবার সকালে ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রো চালাচল করছে। ফেব্রুয়ারিতে শুরু হয় ঢাকা বই মেলা। প্রতি বছর টঙ্গিতে বসে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।
মন্ত্রী বলেন, তাবলীগ জামায়াতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমা ও অমর একুশে বইমেলার সময় মেট্রোরেল চলাচলে সমন্বয় করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে ডিএমটিসিএল ব্যবস্থা নেবে।
সেতুমন্ত্রী বলেন, ইজতেমার সময় মেট্রোরেল চলাচলের সময় সমন্বয় করা হবে। এ ছাড়া বইমেলায় সময় সমন্বয়ের বিষয়টি বাংলা একাডেমির মহাপরিচালকের (ডিজি) সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।
শুক্রবার বাদে প্রতিদিন উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ট্রেন এবং মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৪০ মিনিটে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে