Views Bangladesh Logo

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ঈদুল ফিতরের দিনে বন্ধ থাকবে মেট্রোরেল সেবা। তবে পরের দিন থেকে নিয়মিত সময়সূচি অনুযায়ী চালু হবে মেট্রোরেল।

এ বিষয়ে সোমবার (১৭ মার্চ) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদুল ফিতরের দিনে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে এবং পরের দিন থেকে পূর্ববর্তী সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল শুরু হবে।

ঈদ ছুটির বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ