৩১ ডিসেম্বর থেকে সব স্টেশনে থামবে মেট্রো ট্রেন
আগামী ৩১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন। এর মধ্যে দিয়ে ওইদিন থেকে ঢাকা মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত মোট ১৬টি স্টেশনে মেট্রো ট্রেন থামবে। তবে বর্তমান সময়সূচি অনুযায়ী চলবে মেট্রো ট্রেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে এ কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
মেট্রোরেলের সময়সূচি অনুযায়ী বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে চলাচল করছে মেট্রো ট্রেন। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছে এই ট্রেন।
এর আগে গত ৭ ডিসেম্বর ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেছিলেন, সব স্টেশন চালু হওয়ার পর দিন-রাত চলাচল করবে মেট্রোরেল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে