Views Bangladesh Logo

যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচল বন্ধ, আটকে পড়েছেন যাত্রীরা

যান্ত্রিক ত্রুটিতে হঠাৎ বন্ধ হয়ে গেছে রাজধানীর মেট্রোরেল চলাচল।


শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৫টা ২০ মিনিট থেকে এই সমস্যার শুরু হয়।

সরেজমিন মিরপুর-১১ নম্বর স্টেশনে গিয়ে দেখা গেছে, নেটওয়ার্ক সমস্যায় টিকিট কাউন্টারও বন্ধ রাখা হয়েছে। যাত্রীরা স্টেশনে আটকে পড়েছেন এবং কেউই বাইরে বের হতে পারছেন না।

স্টেশনের কর্মকর্তারা জানান, মেট্রোর নেটওয়ার্ক সিস্টেমে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

যাত্রীদের নিরাপত্তা ও ভোগান্তির বিষয়টি মাথায় রেখে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ