আকাশ আংশিক মেঘলা থাকলেও সারা দেশের আবহাওয়া শুষ্ক
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জাননো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম যে মৌসুমী বায়ু বাংলাদেশে অবস্থান করছিল তা বিদায় নিয়েছে। এছাড়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার মংলায় ৩৫ দশমিক ২ ডিগ্রি এবং সর্বনিম্ন রংপুরের ডিমলায় ২৩ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় বাতাসের গতিবেগ উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কি. মি.।
এছাড়া সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৩৩ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৫৬ মিনিটে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে