Views Bangladesh Logo

ঢাবি ক্যাম্পাসে বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এসেছেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল।


আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের 'শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার'-এর আধুনিকায়ন ও নতুন একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে তিনি ক্যাম্পাসে উপস্থিত হন।


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন  এই তথ্য নিশ্চিত করেছেন।


উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান প্রমুখ। মিনহাজ উদ্দীন জানান, আগামীকাল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ইফতার করবেন মেসুত ওজিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ